সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

Omicron symptoms: সাধারণ ঠান্ডা লাগার সঙ্গে কোথায় পার্থক্য ওমিক্রন সংক্রমণের? এক উপসর্গেই বোঝা যাবে

 😷

ঋতু পরিবর্তনের সময় জ্বর-সর্দি-কাশি-হাঁচি এতদিন সাধারণ ব্যাপার ছিল। কিন্তু এখন সামান্য হাঁচি-কাশি হলেই মাথায় একটাই শব্দ ঘুরছে— ওমিক্রন!

আসলে করোনার এই সাম্প্রতিক রূপটির অধিকাংশ উপসর্গ সাধারণ ঠান্ডা লাগার মতোই। বিভ্রান্তির কারণও সেটাই। কিন্তু এই ঠান্ডা লাগার উপসর্গগুলি যে আদতে সাধারণ ঠান্ডা লাগা নয় তা বুঝবেন কী করে?

গত কয়েক মাসে রোগীদের উপর সমীক্ষা চালিয়ে দেখা গিয়েছে, অধিকাংশ ওমিক্রন আক্রান্তই শরীরে যন্ত্রণা অনুভব করছেন। এই যন্ত্রণা মূলত দেখা যাচ্ছে শরীরের কোমর থেকে পা পর্যন্ত অংশে। সাধারণ ঠান্ডা লাগায় এই ধরনের ব্যথা বা যন্ত্রণা স্বাভাবিক ভাবে দেখা যায় না।


ওমিক্রন আক্রান্তরা সংক্রমণের শুরুর দিকে একটা গা-গুলনো বা বমি ভাব অনুভব করছেন। তার পরেই তাঁদের শরীরে বিশেষত শরীরের নীচের অংশ যন্ত্রণা অনুভব করছেন তাঁরা।


তবে এই দুই উপসর্গই বড়জোর তিন থেকে চার দিন থাকছে। তারপর ধীরে ধীরে কমে যাচ্ছে,

আক্রান্তদের অনেকেরই কোমরে এবং পায়ে ব্যথা অনুভব হয়েছে। এমনকি সাধারণ ওষুধে অন্য উপসর্গ লাঘব হলেও ব্যথা কমতে সময় লেগেছে বলেও জানিয়েছেন কেউ কেউ।


  • ওমিক্রনের সাধারণত উপসর্গগুলি হল গলায় অস্বস্তি, নাক দিয়ে জল পড়া, হাঁচি, ক্লান্তি ভাব। তার সঙ্গে পেশিতে ব্যথা এবং গা-বমি ভাব ওমিক্রনের উপসর্গ

--আল আমিন
ডিএমএফ (ইন্টান চিকিৎসক )




মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন